কাতারের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ তুর্কিসহ মোট ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাতারের সশস্ত্র বাহিনীর ৪ সদস্য, কাতার-তুরস্ক যৌথ বাহিনীর ১ সদস্য এবং তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের ২ টেকনিশিয়ান রয়েছেন।
রোববার (২২ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাতারের আঞ্চলিক জলসীমায় নিয়মিত দায়িত্ব ও প্রশিক্ষণ কার্যক্রমের সময় হেলিকপ্টারটি কারিগরি ত্রুটির শিকার হয়ে সাগরে বিধ্বস্ত হয়। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে ধ্বংসাবশেষ ও নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিদ্যমান চুক্তি ও পরিকল্পনার আওতায় কাতার-তুরস্ক সামরিক সহযোগিতা এবং সমন্বয় কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। একই সঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ কাতারি কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
সূত্র : রয়টার্স, আনাদোলু এজেন্সি, আল জাজিরা










