spot_img

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নের নেহা নদীর পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ