spot_img
spot_img

ইরানকে এড়িয়ে ইসরাইলের সঙ্গে শান্তি চায় লেবানন

লেবানন ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে চলমান শান্তি আলোচনাকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধ থেকে সম্পূর্ণ আলাদা রাখার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

তিনি বলেন, লেবাননের ভবিষ্যৎ নির্ধারণে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অন্য কোনো আঞ্চলিক দরকষাকষির অংশ হওয়া উচিত নয়।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট আউন বর্তমান পরিস্থিতিকে লেবাননের জন্য একটি কঠিন সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, দেশটির সামনে এখন দুটি মাত্র পথ খোলা আছে, হয় যুদ্ধের ভয়াবহ মানবিক, সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় মেনে নিয়ে সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া, অথবা আলোচনার মাধ্যমে একটি টেকসই স্থিতিশীলতায় পৌঁছানো।

তিনি দ্বিতীয় পথটিকেই বেছে নেওয়ার ওপর জোর দিয়েছেন। আউনের লক্ষ্য হলো দক্ষিণ লেবাননে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানো, বৈরী আচরণ বন্ধ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পর্যন্ত লেবাননের সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করা।

এদিকে ইরানের পক্ষ থেকে বিষয়টিকে ভিন্নভাবে দেখার চেষ্টা চলছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে আউনের সরকার, কিন্তু ইরান শর্ত দিয়েছে যে আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির জন্য লেবাননে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ