spot_img
spot_img

আকস্মিক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী সিংগাইরের জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

স্থানীয় প্রশাসন জানায়, শিক্ষামন্ত্রীর সাথে কোনো প্রটোকল ছিলো না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিলো। ফলে পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ টের পাননি।

পরিদর্শনে সময় জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে যান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ