spot_img
spot_img

ধর্ম উপদেষ্টার দায়িত্ব শেষে হাদিসের মসনদে ফিরলেন ড. আ ফ ম খালিদ

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে আবারও শিক্ষকতার পেশায় ফিরে গেছেন বরেণ্য আলেম ও শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বর্তমানে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া (জিরি মাদ্রাসা)-এ নিয়মিত দারস-ই-হাদিসে পাঠদান করছেন।

সরকারি দায়িত্ব পালনের সময় তিনি দেশের সংকটময় প্রেক্ষাপটে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং হাজিদের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার মতো উদ্যোগ নিয়ে প্রশংসিত হন। দায়িত্ব শেষ হওয়ার পর তিনি পুনরায় নিজস্ব জগতে ফিরে যান।

বর্তমানে তিনি সপ্তাহে দুই দিন তিরমিজি শরিফ ও দারুল উলুম দেওবন্দ সংশ্লিষ্ট বিষয়সমূহ পড়াচ্ছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত তার পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা খুবাইব বিন তৈয়ব জানান, ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানে মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি দায়িত্বের কারণে কিছু সময় বিরতি থাকলেও পুনরায় ফিরে আসায় প্রতিষ্ঠানটি গর্বিত।

ড. খালিদ হোসেন বলেন, শিক্ষকতাই তার মূল পরিচয়। জীবনের এই পর্যায়ে আবারও শিক্ষার্থীদের মাঝে ফিরে এসে তিনি আত্মিক প্রশান্তি অনুভব করছেন। তিনি আরও জানান, জিরি মাদ্রাসার শিক্ষার পরিবেশ সৌহার্দ্যপূর্ণ ও অনুকরণীয়।

দায়িত্বপূর্ণ রাষ্ট্রীয় ভূমিকা শেষে তার এই প্রত্যাবর্তনকে শিক্ষাঙ্গনে এক ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ