spot_img
spot_img

আর ভালো লোক থাকব না: অস্ত্র হাতে ছবি পোস্ট করে ইরানকে ট্রাম্পের হুমকি

ইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজেকে ভালো লোক দাবি করে তিনি বলেন, আর ‘ভালো লোক’ থাকব না। একই সঙ্গে ইরানকে দ্রুত ‘বুদ্ধিমান’ হওয়ার পরামর্শও দিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প লিখেছেন, ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না একটি অপারমাণবিক চুক্তি কীভাবে করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত।

এই পোস্টের সঙ্গে নিজের একটি সম্পাদিত ছবিও প্রকাশ করেন ট্রাম্প। এতে তাকে চশমা পরা অবস্থায় দেখা যায়। তার হাতে ছিল একটি স্বয়ংক্রিয় রাইফেল। ছবির পেছনে ব্যাপক বোমাবর্ষণের দৃশ্যও দেখা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ