লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দেশটিতে ইসরাইলের ধারাবাহিক হামলা ও ধ্বংসযজ্ঞ চলমান থাকার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।
দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরাইলি বাহিনীর সদস্যদের পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
ইয়াল জামির বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা হলো- ইসরাইলি জনবসতিতে যেন সরাসরি কোনো হামলা না হয়, সে অবস্থান নিশ্চিত করা। আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি এবং বর্তমানে এ অবস্থানেই আছি। আমাদের হয়তো এখানেই অবস্থান করতে হবে।’
সেনাদের উদ্দেশে ইয়াল জামির আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরাইলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে। সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস ও তাঁদের খুঁজে বের করে নির্মূল করতে হবে।’
সূত্র: মিডল ইস্ট আই











