আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চলমান যুদ্ধবিরতির পর আমেরিকা আবারও যুদ্ধ শুরু করবে কি না, তা আমি জানি না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি ট্রাম্প। তবে তিনি বলেন, এই যুদ্ধের সমাধান হলে তেলের দাম কমে আসবে।
ট্রাম্প দাবি করেন, ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমরা আবার যুদ্ধ শুরু করবো কিনা, তা আমি জানি না।
সূত্র: মিডল ইস্ট আই











