spot_img
spot_img

আমরা ইতিমধ্যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও নেতৃবৃন্দকে ধ্বংস করেছি: ট্রাম্পের দাবি

আমেরিকা ইতিমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম ও নেতৃবৃন্দ ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম ও নেতৃবৃন্দকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু ইরানের বিরুদ্ধে আরও ‘বড় পরিসরের’ জয় প্রয়োজন আমাদের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প দাবি করেন, আমরা ইতিমধ্যে জিতে গেছি। কিন্তু আমি আরও বড় পরিসরে জয় চাই। আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছি। আমরা তাদের নেতৃবৃন্দ ধ্বংস করে দিয়েছি। তাদের নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। আমরা সবকিছু ধ্বংস করে দিয়েছি।

তিনি আরও দাবি করেন, ইরানের ওপর এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি করা হয়েছে, তা কাটিয়ে উঠতে দেশটির দুই যুগ সময় লাগবে।

ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত পাওয়া অর্জনগুলো পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি বলেন, কিন্তু এটি পর্যাপ্ত নয়। আমাদের নিশ্চয়তা পেতে হবে যে তাদের কাছে কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না।

ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপের কারণে ইরান অর্থনৈতিকভাবে বড় চাপের মুখে রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, এ মুহূর্তে তাদের অর্থনীতি ধসে পড়ছে। মূল্যস্ফীতি ১০০ শতাংশের কাছাকাছি। তারা এ মুহূর্তে কোনো তেল বাণিজ্য করতে পারছে না, কারণ আমাদের নৌ-অবরোধ শতভাগ কার্যকরী।

সূত্র: আল-আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ