ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফলাফলকে সরাসরি লুট ও অনৈতিক বিজয় বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও মনোজ আগরওয়ালের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তায় রাজ্যের ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি।
সোমবার (৪ মে) কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি কোনো নৈতিক জয় নয়। কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশে নির্বাচন কমিশন যে কাণ্ড ঘটিয়েছে, তা সম্পূর্ণ অবৈধ ও লুণ্ঠনমূলক।
সূত্র: হিন্দুস্তান টাইমস











