ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের চালানো যুদ্ধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে চীন।
আজ বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একথা বলেন।
ওয়াং বলেন, চীন উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত। একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। এই অঞ্চলটি একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে সরাসরি বৈঠক প্রয়োজন।’
চীনের দৃঢ় অবস্থানের জন্য, বিশেষ করে আমেরিকা ও ইসরাইলের নিন্দা করায় ধন্যবাদ জানান আরাগচি।
তিনি বলেন, বেইজিং ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই থাকবে।
তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে ‘একটি নির্লজ্জ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেন।
তিনি আরো বলেন, ‘আলোচনায় আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করবে তেহরান। ইরান শুধুমাত্র একটি ন্যায্য চুক্তি গ্রহণ করবে।’
সূত্র: মিডল ইস্ট আই











