spot_img
spot_img

সমঝোতা আলোচনার মধ্যেই ইরানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

চলমান যুদ্ধ শেষ করতে এক পাতার ১৪ দফা সমঝোতা স্মারক নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। এতে আমেরিকার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাশাপাশি কয়েকজন ইরানি কর্মকর্তা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্ত আছেন।

বুধবার (৬ মে) আমেরিকার গণমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

এমন সময় ইরানকে আবারও হুমকি দিয়ে ট্রাম্প বলেন, চুক্তি মানলে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে সমঝোতায় না এলে আমেরিকার বোমাবর্ষণ শুরু হবে এবং তা আগের চেয়ে আরও বেশি মাত্রা ও ভয়াবহ হবে।

তিনি বলেন, ইরান আগে আলোচিত শর্তগুলো মানলে এই হামলা শেষ হয়ে যাবে। তবে চুক্তি না হলে এই হামলা আরও কঠোরভাবে পুনরায় শুরু হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ