spot_img
spot_img

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে।

জর্জিয়ার রিপাবলিকান গভর্নর প্রার্থী বার্ট জোন্সের সমর্থনে আয়োজিত এক টেলি-র‌্যালিতে ট্রাম্প এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনি যখন দেখবেন কী ধরনের ঘটনা ঘটছে, তখন বুঝবেন আমরা এটি করছি একটি খুব গুরুত্বপূর্ণ কারণে। আমরা তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না। তাই আমি মনে করি অধিকাংশ মানুষ বিষয়টি বুঝতে পারছে। তারা বুঝতে পারছে আমরা যা করছি তা সঠিক এবং এটি (যুদ্ধ) দ্রুতই শেষ হয়ে যাবে।’

ট্রাম্প ইঙ্গিত দেন যে ইস্যুটি সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকেরা মনে করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ