spot_img
spot_img

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি আহ্বান চীনের

যত শিগগির সম্ভব আমেরিকার সঙ্গে পূর্ণ যুদ্ধবিরতিতে যেতে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

বুধবার (৬ মে) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিন বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে আমেরিকার সঙ্গে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার বিষয়ে আব্বাস আরাগচির প্রতি আহ্বান জানান ওয়াং ই।

চীন ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মিত্র এবং ইরানের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা।

সূত্র: সিএনবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ