ইরানে আমেরিকা ও ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রভাবে আগামী শীতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে সুইস ফেডারেল ইলেকট্রিসিটি কমিশন।
বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পরিস্থিতি আরও খারাপ হলে এর প্রভাব পুরো ইউরোপ ও সুইজারল্যান্ডের বিদ্যুৎ সরবরাহের ওপর পড়তে পারে।
ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলের হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় পারস্য উপসাগরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সূত্র: বিবিসি











