spot_img
spot_img

পোপ লিওর সঙ্গে সম্পর্ক মেরামতে ভ্যাটিকানে বৈঠক করলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে ভ্যাটিকান ও ওয়াশিংটনের মধ্যে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রোমের ভ্যাটিকানে পোপের সঙ্গে বৈঠক করেন রুবিও। প্রায় আড়াই ঘণ্টা ধরে এ বৈঠক চলে।

ভ্যাটিকান এক বিবৃতিতে বলেছে, পোপ ও রুবিও দ্বিপক্ষীয় সুসম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা বিশ্ব পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন এবং শান্তির পক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন।

বৈঠক শেষে পোপ রুবিওকে জলপাই কাঠের তৈরি একটি কলম উপহার দেন এবং একে শান্তির গাছ বলে অভিহিত করেন। অন্যদিকে, রুবিও পোপকে একটি ক্রিস্টাল ফুটবল উপহার দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ