spot_img
spot_img

আমিরাতে মার্কিন ঘাটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান

সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওইসব এলাকায় আমেরিকার ঘাটি রয়েছে বলে জানিয়েছেন দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক।

শুক্রবার (৮ মে) এ হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে তিনজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার নির্দিষ্ট স্থান প্রকাশ করেনি। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার জবাবে ইরান উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা আমেরিকার ঘাটি লক্ষ্য করেছে। প্রতিবেদনে আমিরাতের নামও উল্লেখ করা হয়, যেখানে আমেরিকার বিমানঘাঁটি রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা আরও বলেছে, ইরানি সামরিক কর্মকর্তারা এসব হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছেন।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ