আগামী ১৯ ও ২০ মে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন এই সফরে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।
শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।
বর্তমান ভূ-রাজনীতিতে ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইল যুদ্ধ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে, ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত রাশিয়া ও চীন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
চীন সফর শেষ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরসঙ্গী ছিলেন একঝাঁক বিলিয়নিয়ার। বেশ কয়েকটি আমেরিকান গণমাধ্যম বলেছে, বড় আয়োজন করে দলবল নিয়ে গেলেও চীন থেকে কার্যত খালি হাতেই ফিরেছেন ট্রাম্প।
এরই মধ্যে ট্রাম্পের সফর শেষ হতে না হতেই চীনে পুতিনের সফরের ঘোষণা দিয়েছে মস্কো। ফলে পুতিন-শি বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।











