spot_img

পুরোনো ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে আমেরিকা ও ইসরাইল: উলিয়ানভ

আমেরিকা ও ইসরাইল পুরোনো ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

শনিবার (১৬ মে) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিবেদনটিতে বলা হয়, আমেরিকা ও ইসরাইল ইরানের বিরুদ্ধে আবারো সামরিক হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উলিয়ানভ বলেন, এই প্রতিবেদন যদি সত্যি হয়ে থাকে, তবে তা নির্দেশ করে আমেরিকা ও ইসরাইল তাদের অতীতের কৌশলগত ভুলগুলো থেকে কোনো শিক্ষা নেয়নি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে তার সামনে বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব পেশ করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছিলেন, প্রয়োজন হলে পরিস্থিতি আরো জোরদার করার পরিকল্পনা তৈরি রেখেছে আমেরিকা।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ