মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করেছে আমেরিকা।
সোমবার (১৮ মে) সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
টিম হকিন্স দবি করেন, (অবৈধ) অবরোধ শুরুর পর থেকে আমেরিকান বাহিনী ৮০টির বেশি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।
তিনি দাবি করেন, ইরান কী আনছে বা বাইরে পাঠানোর চেষ্টা করছে, এসব বিষয় ঘনিষ্ঠভাবে নজরদারি করছে ওয়াশিংটন।











