spot_img
spot_img

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা

ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করার প্রস্তুতি নিতে পারে আমেরিকা।

সংবাদমাধ্যমটির সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্যান্য কট্টরপন্থী ব্যক্তিদের চাপ ক্রমেই বাড়ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর।

সূত্রগুলো বলছে, আমেরিকার দাবির বিষয়ে ইরান ইতিবাচক সাড়া দেবে বলে আশা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তেহরান এখন পর্যন্ত ওয়াশিংটনের প্রস্তাব মেনে নেওয়ার কোনো আগ্রহ দেখায়নি।

তবে একই সূত্রগুলো সতর্ক করে বলেছে, ইরানের ওপর নতুন করে হামলা চালানো হলে তা আমেরিকার জন্য বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ