spot_img
spot_img

বিমান ভূপাতিতের দাবি ইরানের, সরাসরি অস্বীকার আমেরিকার

ইরানের বুশেহর প্রদেশের আকাশে আমেরিকার একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে এ দাবি সরাসরি অস্বীকার করেছে আমেরিকা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার ভোরে জানায়, বুশেহর প্রদেশের জাম এলাকায় একটি আমেরিকান বিমান ধ্বংস করা হয়েছে।

জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেস্তানির বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বিমানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ভূপাতিত করেছে।

তবে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে আমেরিকার সামরিক বাহিনী। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, বুশেহরের কাছে আমেরিকার কোনো বিমান ভূপাতিত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, “আমেরিকার কোনো বিমান ভূপাতিত হয়নি। আমেরিকার সব বিমান সম্পদ হিসাবের মধ্যে আছে।”

বুশেহরের আকাশে বিমান ভূপাতিতের এ দাবি এমন সময়ে সামনে এলো, যখন ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

সূত্র : রয়টার্স, আল জাজিরা, ইন্ডিয়া টুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ