spot_img
spot_img

বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী

কোরবানির পর রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ভালোভাবে হচ্ছে কি না, তা দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখছেন।

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল, তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে যায়।

এরপর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক, নারিন্দা, রায়সাহেব বাজার মোড়, আদালত সড়ক, নয়া বাজার, বংশাল রোড, গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনের সড়ক, সীমান্ত স্কয়ার, জিগাতলা বাসস্ট্যান্ড, ধানমন্ডি সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতিও প্রধানমন্ত্রী দেখবেন।

জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ