spot_img
spot_img

ইরানের জনগণকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে আমেরিকা-ইসরাইল: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, আমেরিকা ও ইসরাইল যুদ্ধে ব্যর্থ হয়ে এখন ইরানের ভেতরে বিভাজনের বীজ বপনের ষড়যন্ত্র করছে।

শত্রুদের এই চক্রান্ত বিফল করতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি এসব কথা বলেন।

লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, আমেরিকার নেতৃত্বাধীন ‘দমনমূলক ব্যবস্থা’ শক্তিশালী ও স্বাধীন ইরানকে মেনে নিতে পারছে না। ইসরাইলকে তিনি সেই ব্যবস্থার একটি ‘মনগড়া ঘাঁটি’ হিসেবে বর্ণনা করেন।

খামেনি বলেন, “শত্রু সামরিকভাবে ব্যর্থ ও গভীরভাবে অপমানিত হয়ে এখন হাইব্রিড যুদ্ধ চালিয়ে ক্ষতিপূরণ করতে চাইছে। তাদের প্রধান হাতিয়ার হলো সন্দেহ, হতাশা, ভয় এবং বিভাজনের বীজ বপন করা।”

তিনি আরও বলেন, জনগণের মধ্যে হতাশা, অসন্তোষ বা বিভ্রান্তি সৃষ্টি করে, এমন যেকোনো বক্তব্য বা কর্মকাণ্ড পরোক্ষভাবে শত্রুদের উদ্দেশ্যকেই সাহায্য করে।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ