বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইরানের কাছে যুদ্ধবিরতি শব্দটির সংজ্ঞা ও অর্থ সম্পূর্ণ আলাদা বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, তেহরানের কাছে একটি সাময়িক যুদ্ধবিরতি বা চুক্তির মানে হলো যখন আপনি স্বাভাবিকের চেয়ে কিছুটা ‘ধীরগতিতে বা পরিমিত মাত্রায় গুলি চালাচ্ছেন।
বুধবার (৩ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রসিকতা করে এ কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ওটা বিশ্বের সম্পূর্ণ আলাদা একটি অংশ এবং ওই অঞ্চলে যুদ্ধবিরতি মানেই হলো যখন আপনি কিছুটা পরিমিতভাবে গুলি চালাচ্ছেন, এটা খুব একটা খারাপ নয়।
ট্রাম্পের মতে, সেখানে একটি যুদ্ধবিরতির অর্থ পৃথিবীর অন্য যেকোনো প্রান্তের চেয়ে অনেক বেশি আলাদা। তবে মার্কিন সশস্ত্র বাহিনীর এই সর্বাধিনায়ক ইঙ্গিত দিয়েছেন যে এত কিছুর পরও চলতি ‘সপ্তাহান্তের মধ্যেই’ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি বড় ধরনের স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য এক টেবিলে বসতে পারে। যদিও ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাব ও বক্তব্যের কারণে বর্তমানে তিনি দেশের অভ্যন্তরে নিজস্ব রাজনৈতিক মিত্র এবং আন্তর্জাতিক শত্রু উভয় পক্ষের কাছ থেকেই তীব্র সতর্কবার্তা ও সমালোচনার মুখোমুখি হচ্ছেন।
সূত্র: এনডিটিভি











