spot_img
spot_img

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

হিজবুল্লাহর ইঞ্জিনিয়ারিং ইউনিটের কমান্ডার আবদ হার্বকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

তবে তার নিহত হওয়ার খবর এখনো নিশ্চিত করেনি হিজবুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলার জন্য বিস্ফোরক তৈরি ও সক্রিয় করার কাজে আবদ হার্ব জড়িত ছিলেন।

বিবৃতিতে তাকে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসরাইলি বাহিনীর দাবি, তিনি ২০০৬ সালের লেবানন যুদ্ধ থেকে ইসরাইলি বাহিনীর ওপর হামলায় জড়িত ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনী আরও বলেছে, তাদের বিমান বাহিনী গত রাতে একটি লঞ্চারে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে।

তাদের দাবি, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর রকেট ছোড়ার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা ওই লঞ্চার ব্যবহার করেছিল।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ