spot_img

আমেরিকা বারবার নিয়ম ভাঙার কারণে পরিস্থিত আরও খারাপের দিকে যাচ্ছে: আলী আকবর দারেইনি

আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি পুরোপুরি ভেঙে পড়ায় পুরো পরিস্থিতি একটি বড় যুদ্ধের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তেহরানের গবেষক আলী আকবর দারেইনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী আকবর দারেইনি বলেন, কাগজে-কলমে এখন কোনো শান্তি চুক্তি নেই। বরং ভেতরে ভেতরে ইতোমধ্যেই একটি ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকান সেনারা বারবার নিয়ম ভাঙার কারণে পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।

তিনি জানান, পারস্য উপসাগর দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান তিনটি সহজ নিয়ম দিয়েছে। প্রথমত, জাহাজগুলোকে ইরানের দেখানো নির্দিষ্ট পথ ব্যবহার করতে হবে। অর্থাৎ লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে প্রবেশ করে দক্ষিণ দিক দিয়ে বের হতে হবে। দ্বিতীয়ত, ইরানের দেওয়া সেবার জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। তৃতীয়ত, জাহাজে এমন কোনো মালামাল বা অস্ত্র থাকা চলবে না, যা ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।

এই গবেষক বলেন, বর্তমানে এসব নিয়ম মেনে প্রতিদিন ২০ থেকে ৩০টি জাহাজ ওই এলাকা দিয়ে যাতায়াত করছে। কিন্তু ইরান যাতে এই নিয়মগুলো চালু রাখতে না পারে, সেজন্য আমেরিকা ইচ্ছাকৃতভাবে ঝামেলা তৈরি করছে। আর এ কারণেই দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকান সেনাদের এই দাদাগিরি তারা কোনোভাবেই মুখ বুজে সহ্য করবে না। এর জন্য বড় কোনো যুদ্ধ বেঁধে গেলেও ইরান তার জন্য প্রস্তুত।

ইরানের অবস্থান খুবই পরিষ্কার। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান যদি নিজের তেল বিক্রি করতে না পারে, তবে তারা এই অঞ্চলের অন্য কোনো দেশকেও তেল বিক্রি বা রপ্তানি করতে দেবে না।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ