ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যাঞ্চলের কোখাভ ইয়া’ইরে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার (৭ জুন) এ হামলার ঘটনা ঘটে। যে একজন নিহত হয়েছেন তিনি হামলাকারী নাকি সেটি এখনো স্পষ্ট নয়।
ধারণা করা হচ্ছে দুজন এই হামলায় অংশ নেন। যারমধ্যে একজনকে আহত অবস্থায় আটক করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। অপর একজনকে আটকে অভিযান চালাচ্ছে তারা।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় চার বেসামরিক আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা গুরুতর।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড তাদের অবৈধ বসতি তুজুর ইয়েজাকের বাসিন্দাদের ঘরের ভেতর থাকার নির্দেশনা দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আরেক হামলাকারীকে এখনো আটক করতে না পারার কারণে সেখানকার বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এ ঘটনার পর পর সামাজিক যোগাযোগমাধ্যম
পর পর একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, যারা ইহুদিদের রক্ত ঝরিয়েছে তাদের মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে এ দণ্ড কার্যকর করা হবে।
আল জাজিরাকে ইসরাইলের একটি সূত্র পরবর্তীতে জানায়, এক হামলাকারী নিহত হয়েছেন। তিনি আরব-ইসরাইলি।
এছাড়া জানা গেছে সবমিলিয়ে অন্তত তিন জায়গায় হামলা হয়েছে। যারমধ্যে রয়েছে একটি পেট্রল স্টেশনও। সেখানে অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: আল জাজিরা











