spot_img
spot_img

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জেরুজালেমে আমেরিকার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, সব মার্কিন সরকারি কর্মীকে নিজ নিজ স্থানে আশ্রয় নিতে এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরাইল।

এছাড়া, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মাহশাহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

সংক্ষিপ্ত এক সামরিক আপডেটে ইসরাইলি বিমান বাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি ইরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাহশাহরের ‘পেত্রোকেমিক্যাল কমপ্লেক্সের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’

অন্যদিকে, ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, ইরানের তিনটি অঞ্চলের বেশ কয়েকটি রাডার সাইটে ইসরাইলের চালানো হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ