ইরানের পর এবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এ মিসাইলের জেরে তেলআবিবসহ মধ্য ইসরাাইলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। ইসরাইল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইল প্রতিহতে কাজ করছে তারা
রোববার (৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরাইল। এর জবাব দিতে রাতে ইরান ইসরাইলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে।
এরপর আজ সোমবার (৮ জুন) সকালে ইসরাইল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।
এর কয়েক ঘণ্টা পরই ইয়েমেন থেকে ইসরাইলে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ইসরাইল থেকে ইয়েমেনের অনেক দূরত্ব থাকা সত্ত্বেও হুতিরা সেখান থেকেই মিসাইল হামলা চালায়।
ইসরাইলের হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি প্রতিহত করা হয়েছে এবং এ ঘটনায় কেউ আহত হননি। তবে এক ব্যক্তি আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আঘাত পান। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরাইল











