ইরান ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ইসরাইল ও ইরানকে অবিলম্বে গুলি বন্ধ করতে হবে।
সোমবার (৮ জুন) নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্য ট্রুথ সোশ্যালে এ আহ্বান জানান ট্রাম্প।
সোমবার সকালে দেওয়া এই পোস্টে তিনি উভয় দেশকে পাল্টাপাল্টি হামলা থামানোর জোরালো আহ্বান জানান। এপ্রিলের যুদ্ধবিরতির পর এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতের ঘটনা।
সূত্র: আল জাজিরা











