spot_img
spot_img

হিজবুল্লাহর ড্রোন-ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি ইসরাইলের

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলসহ বিভিন্ন স্থানে হিজবুল্লাহর ড্রোন হামলার জন্য ব্যবহৃত অবকাঠামো এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ওই স্থাপনাগুলো ধংস করা হয়েছে।

বুধবার (১০ জুন) ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টাইর অঞ্চলে অন্তত ছয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায় হামলার জন্য প্রস্তুত ও ক্ষেপণাস্ত্রভর্তি একাধিক উৎক্ষেপণযন্ত্রও লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।

দাবির সমর্থনে ইসরাইলি সামরিক বাহিনী কিছু অস্পষ্ট আকাশচিত্রও প্রকাশ করেছে, যেখানে লেবাননের বিভিন্ন গ্রামীণ এলাকা ও আবাসিক স্থাপনায় বিমান হামলার দৃশ্য দেখা যায়।

তবে ইসরাইলের এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ