spot_img
spot_img

জর্ডানে আমেরিকান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমেরিকার হামলার জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকান বিমানঘাঁটিতে ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। এ হামলার জবাবেই কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত আমেরিকান বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান।

আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় আমেরিকান বাহিনীর ব্যবহৃত এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং আমেরিকার সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তবে তাদের এ দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে, কুয়েতে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে তারা।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ