আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা নিরসনে একটি ঐতিহাসিক সমঝোতার ইঙ্গিত মিলেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, দেশ দুটির মধ্যে শান্তি চুক্তির চূড়ান্ত ও সর্বসম্মত খসড়া প্রস্তুত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কূটনৈতিক অগ্রগতির কথা জানান।
তিনি বলেন, শান্তি চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে এবং পরবর্তী পদক্ষেপগুলো সফলভাবে সম্পন্ন করতে পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
আমেরিকা ও ইরানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরিতাপূর্ণ। তাই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এই প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন শাহবাজ শরিফ।
আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, শান্তি এর আগে কখনো বর্তমান সময়ের মতো এতটা কাছাকাছি আসেনি।
পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টায় এই সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথে বড় ধরনের অগ্রগতি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা











