spot_img
spot_img

নেতানিয়াহুকে আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকতে বললেন ট্রাম্প

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লেবাননে ইসরাইলের চালানো হামলা ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিকে প্রায় নস্যাৎ করে দিয়েছিল।

ইরানের সঙ্গে চুক্তি ঘোষণার পর আমেরিকান সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

নেতানিয়াহু সম্পর্কে তিনি বলেন, ‘সে অত্যন্ত কঠিন একজন মানুষ। সত্যি কথা বলতে, এই চুক্তির জন্য তার আমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।’

তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের ওপর আবারও হামলা শুরু করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প দাবি করেছেন, ইরানে চালানো ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার কারণেই তেহরান চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ‘তারা তৃতীয় কোনো হামলা দেখতে চায়নি। তারা বেঁচে থাকাকে গুরুত্ব দেয়।’

সাক্ষাৎকারের শেষে ট্রাম্প বলেন, ‘আসল কথা হলো, আমাদের চালানো ওই হামলাগুলো এই চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলেছে। সত্যিই এক বিশাল প্রভাব।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ