spot_img
spot_img

ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় ইসরাইল: বেনগভির

আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া শান্তিচুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির।

তিনি বলেন, ‘ট্রাম্পের চুক্তি আমাদের জন্য কোনো বাধ্যবাধকতা নয়। ইসরাইল আমেরিকার অধীনে কোনো রাজ্য নয়। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।’

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বেন-গভির বলেন, ‘আমরা এই চুক্তির অংশীদার নই, যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। আমাদের যোদ্ধারা (লেবাননে) যে অঞ্চল দখল করেছে, সেখান থেকে আমাদের সরে আসা উচিত নয়।’

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও হুঁশিয়ারি দিয়ে এই ইসরায়েলি মন্ত্রী বলেন, ‘লেবানন থেকে ইসরায়েলের দিকে কোনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তার জবাবে বৈরুতের দাহিয়াহ এলাকায় সরাসরি শক্তিশালী হামলা চালানো হবে’।

হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ও ধ্বংস করা ছাড়া ইসরাইলের সন্তুষ্ট হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন বেন-গভির।

প্রসঙ্গত, টানা ৪০ দিন ধরে সংঘাত এবং তারপর যুদ্ধবিরতির নামে দু’মাসেরও বেশি সময় ধরে স্থবির অবস্থার পর অবশেষে একটি ১৪ পয়েন্টর সমঝোতা চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে আমেরিকা এবং ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

এই শান্তিচুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরাইলি হামলা বন্ধ করা। তবে চুক্তির ঘোষণা আসার পরও লেবাননে ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে।

চুক্তিটি নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা অবস্থান পাওয়া যায়নি। তবে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী বেনি গান্তজও ট্রাম্পের এই চুক্তিকে ইসরাইলের জন্য একটি কৌশলগত ব্যর্থতা বলে সমালোচনা করেছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল, বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ