spot_img
spot_img

আমেরিকা-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান

জেনেভায় হতে যাওয়া আমেরিকা-ইরান ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান বলে জানিয়েছে পাক প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তিন মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে তিন পক্ষের সমঝোতায় পৌঁছানো চুক্তিটির স্বাক্ষর আগামী শুক্রবার জেনেভায় হবে। এই ঐতিহাসিক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান জেনেভায় অনুষ্ঠিত হবে এবং আল্লাহর রহমতে পাকিস্তান এর আয়োজন করবে।

সোমবার (১৫ জুন) জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে একই দিন ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী হিসেবে শেহবাজ শরিফ নিজেও উভয় পক্ষের সমঝোতার কথা ঘোষণা করেন।

এই চুক্তি সফল হলে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ