spot_img
spot_img

হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে ইতোমধ্যে জাহাজ চলাচল শুরু হয়েছে। এসব জাহাজের অনেকগুলোই জ্বালানি তেলে পরিপূর্ণ।

অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যিক জাহাজগুলো বর্তমানে ‘সাউদার্ন হাইওয়ে’ বা দক্ষিণাঞ্চলীয় করিডোর দিয়ে চলাচল করছে। জলপথের এই অংশটি সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত ও ঝুঁকিমুক্ত বলে দাবি করেন তিনি।

ট্রাম্প আরও জানান, ওই করিডোর ছাড়াও অঞ্চলটিতে জাহাজ চলাচলের জন্য আরও কিছু বিকল্প পথ রয়েছে। তবে বিকল্প পথগুলো সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। ফলে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়ে ট্রাম্পের এই বার্তা আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফেরাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ