spot_img
spot_img

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৬ জুন) বৈঠক ফ্রান্সে চলমান জি৭ শীর্ষ সম্মেলনে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমেরিকা এবং বিশেষ করে আমি নিজে পাশে না থাকলে আজ ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না। ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত, তবে ইসরাইল পৃথিবীর বুক থেকে মুছে যেত।

ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে মাত্র দুই সপ্তাহ দূরে ছিল। তবে চলমান যুদ্ধ ইরানের পূর্ববর্তী নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ইরানে এখন একটি যৌক্তিক ও বুদ্ধিমান নেতৃত্ব রয়েছে।

লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করেন ট্রাম্প বলেন, ‘লেবাননের ব্যাপারে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে।’

ইরানের সাথে চুক্তি ঘোষণার ঠিক আগমুহূর্তে বৈরুতে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বৈরুতে হামলাটি একেবারেই পছন্দ করিনি এবং আমি তাঁদের (ইসরাইল) সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছি।’

তিনি বলেন, আমি ইসরাইলকে পরামর্শ দিয়েছি যেন হিজবুল্লাহর বিষয়টি সিরিয়ার ওপর ছেড়ে দেওয়া হয়, কারণ তারা এই কাজটি আরও ভালোভাবে করতে পারবে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ