প্রাথমিক চুক্তি চূড়ান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইরানে ‘কোনো অর্থ খরচ’ করবে না।
তিনি এ ধরনের দাবিকে হাস্যকর এবং গুজব বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সঙ্গে চুক্তিকে যথার্থ এবং দারুণ উল্লেখ করে ট্রাম্প বলেন, গত সপ্তাহে আমি তাদের ওপর হামলা করতে চাইনি। কিন্তু আমাদের হামলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে বৈরুতে ইসরাইলের হামলাকে পছন্দ করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি তাদের জানিয়ে দিয়েছি। আমি ওটা মোটেও পছন্দ করিনি।
লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অনেক দীর্ঘ সময় ধরে লড়াই করছে। এতে অত্যধিক মানুষ মারা যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাউকে খোঁজার জন্য আপনাদের প্রতিবার একটি করে অ্যাপার্টমেন্ট ভবন গুঁড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। কারণ ওই ভবনগুলোতে অনেক মানুষ থাকে। তারা সবাই হিজবুল্লাহর সঙ্গে জড়িত নয়।
সূত্র: আল জাজিরা











