spot_img
spot_img

চুক্তি হলেও লেবানন ছাড়ছে না ইসরাইলি বাহিনী

সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে সমঝোতা হলেও লেবাননে দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

মঙ্গলবার (১৬ জুন) ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের মধ্যে চুক্তি বরাতে ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ পেলে দেশটির সেনাবাহিনী লেবাননে দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুত।

সূত্রগুলো আরও জানায়, শুক্রবার সুইজারল্যান্ডে আমেরিকা ও ইজাররান চুক্তি সইয়ের দিকে এগোলেও লেবানন নিয়ে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর ইসরাইলের দিকে গোলাবর্ষণের পাশাপাশি দক্ষিণ লেবাননেমন সময়ে প্রতিবেদনটি সামনে এলো, যখন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, আমেরিকা ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় সমঝোতা স্মারকে লেবাননসহ পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা বন্ধের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, লেবাননে যুদ্ধের অবসান ঘটানো আমেরিকার সঙ্গে চুক্তির অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: আনাদোলু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ