spot_img
spot_img

ইসরাইল ছাড়া আমেরিকা অস্তিত্বহীন: মার্কিন রাষ্ট্রদূত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, আমেরিকা তার অস্তিত্বের জন্য ইসরাইলের কাছে ঋণী।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় দখলকৃত পশ্চিম তীরের হেরোডিয়ন ন্যাশনাল পার্কে আয়োজিত ইসরাইলি ঐতিহ্যবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা করেন।

হাকাবি বলেন, ‘ইহুদি ভিত্তি ছাড়া আমেরিকার অস্তিত্ব থাকত না। আমেরিকার অস্তিত্বের জন্য এই ভূমির ইতিহাস গূরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

হাকাবির এই দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফ্রান্সে অনুষ্ঠিত বার্ষিক জি-৭ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ইসরাইলি নেতৃত্বের তীব্র প্রকাশ্য সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ‘আমেরিকা ছাড়া ইসরাইল থাকত না। আমি ছাড়া ইসরাইল থাকত না, কারণ আমি যা করেছি তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট ইচ্ছুক ছিলেন না।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ