মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা অবসানের লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে প্রকাশিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন দুই দেশের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (১৭ জুন) তারা নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
যুদ্ধ বন্ধের এই উদ্যোগকে কেন্দ্র করে প্রকাশিত ১৪ দফা সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং বড় আকারের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনাসহ একাধিক গুরুত্বপূর্ণ শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।
চুক্তি স্বাক্ষরের পর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানি কর্মকর্তারা চুক্তির প্রতিশ্রুতি মানতে ব্যর্থ হলে আমেরিকা আবার সামরিক অভিযান শুরু করবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের লক্ষ্যবস্তু করা হবে।
তিনি আরও বলেন, তারা যদি চুক্তি লঙ্ঘন করে আমরা ওদের ওপর বোমা মেরে সব ধ্বংস করে দেবো। আমি চাই তারা চুক্তির প্রতি সম্মান দেখাক। তবে তিনি ইরানিদের ‘স্মার্ট মানুষ’ বলেও মন্তব্য করেন এবং আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখার আশা প্রকাশ করেন।
এই অন্তর্বর্তী চুক্তি শুক্রবার সুইজারল্যান্ডে দুই পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই চুক্তির পূর্ণাঙ্গ দলিল প্রকাশ করেনি।











