spot_img
spot_img

ইরান যুদ্ধে চীন ও রাশিয়া নিরপেক্ষ ছিল: ট্রাম্প

ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাতে নিরপেক্ষ ভূমিকা রাখায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, সংঘাতের সময় চীন ও রাশিয়ার ভূমিকা ছিল নিরপেক্ষ। তাদের এই অবস্থান পরিস্থিতিকে আরও জটিল হওয়া থেকে রক্ষা করেছে।

সোমবার (১৫ জুন) থেকে বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সংঘাত চলাকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কোনো পদক্ষেপ নেননি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারত।

ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া কোনো অস্ত্র পাঠায়নি কিংবা এমন কিছু করেনি, যা আমেরিকার কূটনৈতিক ও সামরিক প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারত।

তিনি বলেন, ‘আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের ভূমিকার কারণে পরিস্থিতি অনেকটা সহজ হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, দুই নেতা চাইলে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারতেন। কিন্তু তারা নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তার দাবি, শি জিনপিং পুরোপুরি নিরপেক্ষ ছিলেন এবং তিনি এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন। একইভাবে ভ্লাদিমির পুতিনও নিরপেক্ষ ছিলেন বলে উল্লেখ করেন ট্রাম্প।

তবে চীন ও রাশিয়াকে নিয়ে ট্রাম্পের এই মন্তব্য আমেরিকার কয়েকটি মিত্রদেশের প্রতি তার সমালোচনামূলক বক্তব্যের বিপরীত।

তিনি বলেন, সংঘাত চলাকালে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ পর্যাপ্ত সহায়তা দেয়নি।

গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়েও উত্তেজনা ছিল বলে উল্লেখ করেন ট্রাম্প। এই উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় উদ্বেগ তৈরি করেছিল।

অন্যদিকে চীন ও রাশিয়া উভয় দেশই ইরানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। একই সঙ্গে তারা পশ্চিমা সামরিক পদক্ষেপের সমালোচনাও করেছে।

চীনের ওয়াশিংটন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, বেইজিংয়ের অবস্থান সবসময় একই রয়েছে। চীন সংঘাত কমানো, শান্তি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক সমাধানকে সমর্থন করে।

চীন বারবার বলেছে, তারা উত্তেজনা বৃদ্ধির বিরোধী এবং সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

সূত্র: সামা টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ