নিজ দল লেবার পার্টি এবং মন্ত্রিসভার সদস্যদের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর ফলে গত এক দশকে দেশটি সপ্তম প্রধানমন্ত্রীর নেতৃত্ব পেতে যাচ্ছে।
সোমবার (২২ জুন) তিনি পদত্যাগ করেন।
স্টারমার নির্বাচনে জয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই নিজের দলীয় এমপিদের কাছ থেকে পদত্যাগের সময়সূচি নির্ধারণের দাবির মুখে পড়েন। আগামী সাধারণ নির্বাচনের আগে নাইজেল ফারাগের দলের উত্থানের আশঙ্কায় লেবারের অনেক এমপি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
গত শুক্রবার (১৯ জুন) পর্যন্ত স্টারমার জোর দিয়ে বলেছিলেন, নেতৃত্ব নিয়ে যেকোনও চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। তবে সপ্তাহান্তে মন্ত্রীদের সঙ্গে আলোচনা এবং চেকার্সে স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে কিছু সময় কাটানোর পর পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি।
জানা গেছে, অন্তত অর্ধডজনেরও বেশি মন্ত্রিসভার সদস্য ব্যক্তিগতভাবে স্টারমারকে তার সময় শেষ হয়ে যাওয়ার কথা বলেছিলেন। একই সময়ে স্টারমার ও তার ঘনিষ্ঠ মহল গত শনিবার (২০ জুন) থেকেই বিদায়ী ভাষণের খসড়া প্রস্তুত করতে শুরু করে।
সূত্র: গার্ডিয়ান











