spot_img
spot_img

কোনো অবস্থাতেই লেবাননে যুদ্ধবিরতি নয়: বেন-গভির

ইসরাইলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বা অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা ইসরাইলের রয়েছে।

একই সঙ্গে লেবাননের সাথে সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতির চুক্তির তীব্র বিরোধিতা করে তিনি একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) ইসরাইলি গণমাধ্যম আরুতজ শেভাকে দেওয়া এক প্রশ্নের জবাবে বেন-গভির মন্তব্য করেন।

বেন-গভির বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে কোনো আপিল বা অনুরোধ আসলে ইসরাইল অবশ্যই তা নাকচ করতে পারে।

নিজের কট্টর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি হতে দেওয়া যাবে না।

এর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা বলেন এই ডানপন্থী নেতা। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর ইসরাইলে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরও তাদের বর্তমান ডানপন্থী গভর্নিং কোয়ালিশন বা জোট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে। তবে এই লক্ষ্য অর্জনে তাদের বেশ কঠোর পরিশ্রম করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: আল-জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ