spot_img
spot_img

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। পরপর দুই দিন ধরে জাহাজে হামলার জেরে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেন, আমি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সাম্প্রতিক অগ্রগতির বিষয়েও তাকে জানিয়েছি।

রোববার (২৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে থাকবে। সব বাধা দূর করার পর এই গুরুত্বপূর্ণ নৌপথের পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা হবে। বর্তমানে আমরা সেটি নিয়েই কাজ করছি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার পুরো দায়িত্ব শুধুমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের। এ ক্ষেত্রে অন্য কোনো দেশ বা পক্ষের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, সমঝোতা স্মারকের আওতায় এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যেকোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করবে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ