spot_img
spot_img

ইরান যুদ্ধে ব্যর্থ হয়েছেন ট্রাম্প: নিউ জার্সির গভর্নর

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল।

ইরান যুদ্ধ থেকে আমেরিকা প্রকৃতপক্ষে কী অর্জন করেছে, তা ব্যাখ্যা করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনার সমালোচনা করে শেরিল বলেন, প্রশাসনের উদ্দেশ্য বারবার পরিবর্তিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘যুদ্ধের ব্যয়ভার আকাশচুম্বী হয়েছে। আমেরিকাকে আরও নিরাপদ করার জন্য চালানো যুদ্ধ থেকে ট্রাম্প প্রশাসন প্রকৃতপক্ষে কী অর্জন করেছে, তার একটি স্পষ্ট ব্যাখ্যা আমাদের সবারই প্রাপ্য।’

তিনি বলেন, ট্রাম্প এই সংঘাতের পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি দিয়েছেন। এর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নির্মূল করা, পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, শাসনব্যবস্থার পরিবর্তন সাধন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।

শেরিল আরও বলেন, আজ পর্যন্ত তিনি এই লক্ষ্যগুলোর কোনোটিই অর্জন করতে পারেননি।

তিনি উল্লেখ করেন, যুদ্ধ শুরু হওয়ার আগেও এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করত।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ