spot_img
spot_img

তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে সাম্প্রতিক অন্তর্বর্তী চুক্তির ফলেই তেলের বাজার নিম্নমুখী হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হওয়ার আগের তুলনায় বর্তমানে তেলের দাম অনেক কম।

এর পরপরই পৃথক আরেকটি পোস্টে তিনি যোগ করেন, জ্বালানি তেলের দাম খুব দ্রুতই নিচের দিকে নেমে আসছে।

বাজারের এই ইতিবাচক পরিস্থিতির পাশাপাশি নিজের ক্রমবর্ধমান জনপ্রিয়তার গ্রাফ নিয়েও কথা বলেছেন ট্রাম্প।

তিনি সন্তুষ্টি প্রকাশ করে দাবি করেন, এই মুহূর্তে তার জনসমর্থন বা পোল রেটিং ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে ৭৩ ডলারে।

অন্যদিকে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, ডব্লিউটিআই, এর দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৯ ডলারে।

ইরান ও আমেরিকা-ইসরাইল যুদ্ধ শুরুর আগের পরিস্থিতির তুলনায় তেলের বর্তমান বাজারদর প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়েছে।

এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের স্বস্তি এসেছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ