আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আমেরিকার সঙ্গে ‘সমঝোতায়’ পৌঁছাতে চায়।
তিনি আরও দাবি করেন, যুদ্ধের শুরুর দিকে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলায় নিহত প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার জন্য ওয়াশিংটন তেহরানকে এক সপ্তাহ সময় দিয়েছিল।
শনিবার (৪ জুলাই) আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভাষণে তিনি দীর্ঘ সময় ধরে আমেরিকার ব্যতিক্রমী অবস্থান, সাম্যবাদের হুমকি এবং বিশ্বে তার দেশের সামরিক শক্তি নিয়ে বক্তব্য দেন।
ট্রাম্প বলেন, ‘আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি, আর ইরানকে পুরোপুরি বিধ্বস্ত করেছি। তারা সমঝোতা করতে মরিয়া; তারা ভীষণভাবে সমঝোতা করতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের জানাজার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ।’











